গৌরীপুরে বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণে ইসলামি সংগীত
সারাদেশ

গৌরীপুরে বঙ্গবন্ধু ও শহীদদের স্মরণে ইসলামি সংগীত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে ইসলামি সংগীত পরিবেশন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

শুক্রবার (২৫ মার্চ) রাতে এ উপজেলার মুখুরিয়া সিদ্দিকিয়া নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা কেন্দ্রিয় কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য গোলাম সামদানী খান সুমনের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচীর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

ময়মনসিংহের আলোর মিনার শিল্পী কাফেলার শিল্পী ফেরদৌস আল আজাদের নেতৃত্বে একদল ইসলামি শিল্পী এতে সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

গোলাম সামদানী খান সুমনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ডাঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জায়েদুর রহমান, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আব্দুর রউফ মোস্তাকীম, নুরুল ইসলাম, দেলোয়ার হোসেন বাচ্চু, ইউপি সদস্য আবুল হাসিম প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা