ছবি-সংগৃহিত
সারাদেশ

এসআইয়ের ওপর হামলার ঘটনায় আটক ২

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার পিরোজপুরের কলাখালি এলাকা থেকে দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামেরবাসিন্দা হাসান জুয়েল ও একই উপজেলার চরসোনাকুর গ্রামের রুবেল মোল্লা।

আরও পড়ুন: রিসোর্ট থেকে যুবকের মরদেহ উদ্ধার

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব জানায়, ২০ মার্চ রাতে রবিউল ইসলাম কচুয়া উপজেলার সম্মানকাঠি গ্রামে অভিযানে জুয়েলের দেহ তল্লাসি চালালে তিনি দৌড়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর জুয়েল ৪-৫ জনকে নিয়ে এসে রবিউলের ওপর হামলা করে কুপিয়ে আহত করে। পরে পুলিশ বাদী হয়ে মেহেদী হাসান জুয়েল ও রুবেল মোল্লাসহ তাদের সহযোগীদের নামে মামলা করেন।

বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের কলাখালি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়। এসময় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটকদের পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা