সারাদেশ

হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সান নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়ার আলোচিত ও চাঞ্চল্যকর নূরুল হুদা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহায়েতকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই আসামিকে চকরিয়া থানার মগনামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: মিরপুরে ৮ জনের যাবজ্জীবন

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৬ সালের ৩০ জুন কক্সবাজারের চকরিয়ার বদরখালী এলাকার একটি চায়ের দোকানে টিভিতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার খবর দেখছিলেন বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা। এ সময় তিনি বলতে থাকেন, এই সরকার ক্ষমতায় আসার পর একে একে সব রাজাকারের ফাঁসি দিচ্ছে।

এ সময় চা দোকানে থাকা নুরুল হুদার আপন ভাতিজাসহ আসামিরা নুরুল হুদার কথায় ক্ষিপ্ত হন। পরে নুরুল হুদাকে চা দোকান থেকে অপহরণ করে বদরখালী ইউনিয়নের ঠুটিয়াখালীপাড়া এলাকায় গলাকেটে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে শাহজাহান বাদী হয়ে একই বছরের ৩ জুলাই পাঁচজনকে আসামি করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন: পালাবার নজির স্থাপন করেছে বিএনপি

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ২০১৬ সালের ১৮ নভেম্বর চকরিয়া থানা পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আর এ বছরের ৬ মার্চ সব সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল পাঁচ আসামির মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে মুক্তি দেওয়া হয়। মো. সোহায়েত এ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি।

তিনি বলেন, আদালতের রায়ের পর নুরুল হুদা হত্যা মামলার মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে আজ ভোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহায়েতকে মগনামাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় একটি মামলা রয়েছে। তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা