সারাদেশ

হবিগঞ্জে ৭ দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: ‘আমরা পরিবারের মানুষের মুখে দু’মুঠো ভাত তুলে দেয়ার জন্য রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে ব্যাটারিচালিত অটোরিক্সা চালাই। আমরা পরিশ্রম করে আমাদের সন্তানদের পড়ালেখা করানোর স্বপ্ন দেখি। এজন্য চড়া সুদে ঋণ করে ব্যাটারিচালিত অটোরিক্সা কিনেছি। কিন্তু রাস্তায় রিক্সা নিয়ে বের হলে প্রশাসনের লোকজন আমাদের রিক্সা আটকে দেয়। অনেক সময় ব্যাটারি খুলে নিয়ে যায়। আমরা অবিলম্বে সংসদ সদস্য, হবিগঞ্জ পৌরসভার মেয়র, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে ব্যাটারিচালিত অটোরিক্সা বন্ধ না করে নাম্বার প্লেইট প্রদানের দাবি জানাই।’

আরও পড়ুন: কাউকে চিনতে পারছেন না আনোয়ারা

বুধবার (২৩ মার্চ) সকাল ১০টায় হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা অটোরিক্সা শ্রমিক ফেডারেশনের শ্রমিক সমাবেশ ও কমিটি পরিচিতি অনুষ্ঠানে অটোরিক্সা শ্রমিকরা উল্লিখিত বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, ‘হবিগঞ্জ শহরে ব্যাটারিচালিত ইজিবাইককে নাম্বার প্রদান করা হয়েছে। কিন্তু অটোরিক্সাকে নাম্বার প্লেইট দেয়া হচ্ছে না। এই বৈষম্য বন্ধ করতে হবে।’

হবিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিক্সা বন্ধ না করা, নাম্বার প্লেইট প্রদানসহ সাত দফা দাবিতে অনুষ্ঠিত এই শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন: পটুয়াখালীতে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আ.ক.ম. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উজ্জল রায়, হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ।

অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি সামছুর রহমান, জাফর আলী, বারিক মিয়া, সঞ্জিব আলী, হবিগঞ্জ ব্যাটারিচালিত অটোরিক্সা যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ আজহারুল হক বাকু প্রমুখ।

আরও পড়ুন: আমি হত্যার সঙ্গে জড়িত নই, আমাকে ফাঁসানো হয়েছে

সমাবেশে প্রধান অতিথি আ.ক.ম. জহিরুল ইসলাম বলেন, ‘অটোরিক্সা অবৈধ নয়। বরং রাস্তাগুলো যে নিয়মে তৈরি করার উচিত ছিল, তা হয়নি। ময়মনসিংহ শহরে ব্যাটারিচালিত অটোরিক্সার নাম্বার প্লেইট দেয়া হয়েছে। হবিগঞ্জেও নাম্বার প্লেইট প্রদান করতে হবে।’

সমাবেশের পর ব্যাটারিচালিত অটোরিক্সা শ্রমিক ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখার ২০২২-২০২৩ এর নতুন কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন উজ্জল রায়। কমিটিতে মো. শফিকুল ইসলামকে সভাপতি ও ধনু মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা