ছবি-সংগৃহিত
সারাদেশ

বন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দরের অভ্যন্তরে ৯ নম্বর শেডের সামনে মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে বীরেন রায় নামের ভারতীয় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে আমদানিকৃত কাগজের রোল নিয়ে ভারতীয় একটি ট্রাক (নম্বর ডাব্লিউবি ২৫-ই-৯৯৪৮) নিয়ে বেনাপোল বন্দরে আসেন বীরেন রায়। বন্দরের ৯ নম্বর শেডে আনলোড করার জন্য কাজ করছিলেন। বিকেল ৩টার দিকে অতিরিক্ত গরমে স্ট্রোক করেন তিনি।

আরও পড়ুন: ফেনীতে পাগলীটি মা হয়েছে, বাবা হয়নি কেউ

পরে তাকে ভারতীয় ড্রাইভার ও সিঅ্যান্ডএফ কর্মচারীদের সহযোগিতায় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ ভারতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাতেই মরদেহ হস্তান্তর করা হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা