সারাদেশ

ভূঞাপুরে চাউল ব্যবসায়ীকে অর্থদণ্ড

খায়রুল খন্দকার, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল ক্রয়ের অপরাধে আব্দুল হাকিম নামে এক চাউল ব্যবসায়ীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: বিশ্ব মঞ্চে পুরস্কৃত নুহাশ হুমায়ূনের সিনেমা

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিকরাইল বাজারের হাকিম এন্টারপ্রাইজ এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কনক কান্তি দেবনাথ, উপজেলা ভূমি অফিসের নাজির ইমতিয়াজ কনক, থানা পুলিশের এস আই ফাহিম ফয়সাল সহ তার সঙ্গীয় পুলিশ ফোর্স।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম বলেন, উপজেলার নিকরাইল বাজারে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির চাউল কেনার অপরাধে হাকিম নামে এক চাউল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় নগদ ১০ হাজার টাকা জরিমানা ও ২৫ কেজির ২ বস্তা চাউল জব্দ করা হয়। সরকারী চাউলের এই অনিয়ম বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা