ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৫ পরিবারের ঘরবাড়ি ভস্মিভূত।
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৫ পরিবারের ঘরবাড়ি ভস্মিভূত

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ৫ টি পরিবারের সবকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে ঘরে রক্ষিত নগদ টাকা ও মালামাল পুড়ে প্রায় ৩ লক্ষ পাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে পবিত্র কোরআন শরীফের লেখাগুলো অক্ষত রয়েছে।

আরও পড়ুন:বিকেলে শিক্ষাবিদদের সঙ্গে ইসির সংলাপ

শনিবার ( ১২ মার্চ ) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়ন চামেশ্বরী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন সাথে কথা বলে জানা যায়, গভীর রাতে গোয়াল ঘর থেকে আগুন দেখা দেয়। বিদ্যুতের লাইন থাকায় তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবারের ঘরবাড়িসহ টাকা পয়সা ধান-চাল গরু-ছাগল কাপড় সহ সব পুড়ে ছাঁই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ আইনুল হক জানান, আগুনে আমার ঘরে রক্ষিত ১ লাখ ১০ হাজার টাকা আগুনে পুড়ে যায় ।এছাড়াও ধান,চাল,আলু সহ কোন কিছু রক্ষা করতে পারিনি।

সাইফুল ইসলাম নামে অপর একজন জানান, আমরা দিনমজুর। অন্যের বাড়িতে কাজ করে জীবন ধারণ করি। আগুনে আমার ৬ টি গরু ও একটি ছাগল পুড়ে যায়।

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

অপর একজন বলেন, রাত ১২ টায় হঠাৎ করে গোয়াল ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

স্থানীয় ব্যক্তি মাহবুব আলম জানান. এখানকার পাঁচটি পরিবার তারা দিনমজুর করে জীবন ধারণ করে। অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। গরু ছাগল হাঁস মুরগি টাকা-পয়সা ধান-চাল ইত্যাদি । কিন্তু আল্লাহ তা’লার কোরআন শরীফ চতুর্দিকে পুরা গেলেও ভিতরে অক্ষত রয়েছে।

আরও পড়ুন:ভারতের হোটেলে অগ্নিকান্ডে বাংলাদেশি নিহত

২২নং সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , আমি আমার ব্যক্তিগত কাজে ঢাকায় আছি। অগ্নিকাণ্ডের ঘটনা স্থানীয় লোকজনের মুখে শুনেছি । সেজন্য ঢাকা থেকে রওনা দিয়েছি।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা