ছবি-সংগৃহিত
সারাদেশ

হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার করিমপুর দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাবের নরসিংদীর ক্যাম্প কমান্ডার লে. মো. তৌহিদুল মবিন খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার সকালে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পতিত জমিতে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন মরদেহটি নজরপুর গ্রামের মৃত আবুল হাশিম মিয়ার ছেলে রাজমিস্ত্রি দুলাল মিয়ার বলে শনাক্ত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ৪

ওই দিন রাতে নিহতের মা রিমুন নেছা বাদী হয়ে একই গ্রামের ইয়াসিন মিয়া ও তার বাবা হারুন মিয়াসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি মামলা করেন।

তিনি আরও জানান, দুলাল মিয়ার সঙ্গে গ্রেফতার ইয়াসিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ইয়াসিন মিয়া দুলাল মিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তারা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে দুলাল মিয়াকে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা