সারাদেশ

ধর্ষণের পর অন্তঃস্বত্ত্বা কিশোরীর গর্ভপাত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ শুল্লুকিয়া গ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরী নিজ ভগ্নিপতির লালসার শিকার অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে রাতের আধাঁরে ওই কিশোরীর গর্ভপাত ঘটানো হয়েছে। এই ঘটনায় প্রতিবাদ করায় এক পল্লী চিকিৎসককে ফার্মেসী থেকে তুলে নিয়ে বেদম মারধর করেছে ভিকটিমের ভগ্নিপতি ও তার ভাড়াটে সন্ত্রাসীরা।

আরও পড়ুন:স্বর্ণের বাজারে ফের লাফ

ঘটনায় আহত পল্লী চিকিৎসক মো. বেলাল হোসেন গত বুধবার (০২ মার্চ) নোয়াখালীর সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট ০১ নম্বর আমলী আদালতে মামলা দায়ের করলে আদালতের বিচারক মোসলেহ উদ্দিন মিজান মামলাটি আমলে নিয়ে সিআইডি নোয়াখালীকে মামলার তদন্তের দায়িত্ব প্রদান করেন।

মামলার বাদি বেলাল হোসেন বলেন, গত ২৬ ফেব্রুয়ারি বিকালে নরুপাটোয়ারীর হাট বাজারে তার পপুলার ফার্মেসীতে ভিকটিম পেট ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য আসেন। ভিকটিমের গ্যাস্ট্রিক জনিত সমস্যা মনে করে তিনি ভিকটিমকে গ্যাস্ট্রিক নিরাময়ের ইনজেকশান প্রয়োগ করেন। এতে তার পেট ব্যাথা বেড়ে যাওয়ায় অন্য কোন সমস্যা আছে কিনা জানতে চাইলে ভিকটিম জানায় সে অন্তঃস্বত্ত্বা। ভিকটিম অবিবাহিত হওয়ায় এতে পল্লী চিকিৎসক বিচলিত হয়ে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব? পরে ভিকটিম জানায়, পূর্ব শুল্লুকিয়া গ্রামের মনিরের ছেলে তার দুলাভাই মো. সোহাগ ভিকটিমকে ধর্ষণ করলে সে অন্তস্বত্ত্বা হয়ে পড়ে।

পল্লী চিকিৎসক বেলাল আরও বলেন, তিনি ঘটনাটি মুঠোফোনে ভিকটিমের চাচা রতন এবং ভগ্নিপতি অভিযুক্ত সোহাগকে জানালে তারা তাকে অনুরোধ করেন ভিকটিমকে একটি সিএনজি যোগে সোনাপুর সেবা ডায়াগনিষ্টিক সেন্টারে পাঠাতে। পরে ভিকটিমকে ওই ডায়াগনিষ্টিক সেন্টারে পাঠালে সেখানে ভিকটিমের শারীরিক পরীক্ষার পর জানা যায় ভিকটিম ৩৪ সপ্তাহের অন্তঃস্বত্ত্বা। ভিকটিমের শারীরিক পরীক্ষার পরই সেখানে হাজির হন অভিযুক্ত সোহাগ। তিনি পল্লী চিকিৎসক বেলালকে ঘটনার বিষয়ে কাউকে কিছু না জানাতে হুমকি দিয়ে ভিকটিমকে সেখান থেকে নিয়ে রাতের আধাঁরে অজ্ঞাত হাসপাতাল/ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটায়। ঘটানোর বিষয়ে প্রতিবাদ করলে গত ২৭ ফেব্রুয়ারি বিকালে পল্লী চিকিৎসক বেলাল ও তার ফার্মেসীতে আসা রোগী ইটভাটা শ্রমিক ওমর ফারুককে ফার্মেসী থেকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তুলে নেয় অভিযুক্ত সোহাগ ও ভিকটিমের চাচা রতন। পরে তাদেরকে ভিকটিমের বাড়িতে নিয়ে টাকার বিনিময়ে ভিকটিমের বক্তব্যের ফোন রেকর্ড এবং শারীরিক পরীক্ষার রিপোর্ট দিয়ে দেওয়ার চাপ দেয়। এতে পল্লী চিকিৎসক বেলাল রাজি না হওয়ায় তাদের দুইজনকে বেদম পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পল্লী চিকিৎসক মো. বেলাল হোসেন বাদি হয়ে গত ২ মার্চ অভিযুক্ত সোহাগ ও ভিকটিমের চাচা রতননের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

আরও পড়ুন:রাশিয়া-বেলারুশে সব কর্মসূচি বন্ধ ঘোষণা

ভিকটিমের অন্তঃস্বত্ত্বার বিষয়ে প্রকাশ হওয়া একটি ফোন রেকর্ডে শুনা যায়, ভিকটিমের সাথে তার দুলাভাই সোহাগ শারীরিক সম্পর্ক গড়ে তোলায় ভিকটিম অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন। পরে ক্রিমির ওষুধ খাওয়ার পরও বাচ্চা নষ্ট হয়নি।

স্থানীয় সমাজ কমিটির সাধারণ সম্পাদক তাজুল হক বলেন, ধর্ষণ এবং শিশু হত্যার মতো অপরাধকে ধামাচাপা দিতে পল্লী চিকিৎসক বেলাল ও একজন ইটভাটার শ্রমিককে তুলে নিয়ে মারধর করা হয়েছে। বিষয়টি অমানবিক। এই ঘটনায় জড়িত অভিযুক্ত সোহাগের বিচার হওয়া উচিৎ।

আরও পড়ুন:জ্বালানি তেলে নতুন রেকর্ড

সোনাপুর সেবা ডায়াগনিষ্টিক সেন্টারের ডাক্তার শরীফুল ইসলাম শরীফ বলেন, ওই মেয়েটি তার আলট্রাসনোগ্রাফী রিপোর্টে ৩৪ সপ্তাহের অন্তঃস্বত্ত্বার কথা শুনে বিচলিত হয়ে পড়ে। এসময় তাকে বিচলিত হওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায় তার এখনো বিয়েই হয়নি।

এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেন বলেন, ঘটনাটি তিনি জানার পর ভিকটিমের পরিবারকে আইনের আশ্রয় নিতে বলেন। এর বাহিরে তিনি কিছুই জানেন না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা