সারাদেশ

সৈয়দপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আমিরুল হক, নীলফামারী: সৈয়দপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু ওরফে জঞ্জালু বাবুকে (৫৫) এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে তাকে আটক করে। সে শহরের ওয়াপদা হাজীপাড়ার মৃত বদর উদ্দিনের ছেলে।

মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিদর্শক আশরাফুল হক জানান, জঞ্জালু বাবু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অনেক চেষ্টা করেও তাকে ধরা যাচ্ছিল না। কারন সে স্থান পরিবর্তন করে মাদক বিক্রি করে। ওই দিন গোপন সংবাদে জানতে পারি সে নিজ বাড়িতে অবস্থান করছে। সাথে সাথে সহকারী উপ-পরিদর্শক অভিক দাসের নেতুত্বে একটি রেইডিং টিম (আভিযানিক দল) অভিযান চালায়।

এসময় বাড়ি ঘেড়াও করে তল্লাশী চালিয়ে জঞ্জালু বাবুকে শোয়ার ঘর থেকে আটকসহ ওই পমিান গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়। পরে তাকে থানায় হস্থান্তর করে মাদকদ্ররব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, আটক বাবু ওরফে জঞ্জালু বাবুর নামে ওই দিনেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা