সারাদেশ

হাতিয়াতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তির মৃত্যু

গিয়াস উদ্দিন, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাঠি কাটার ট্রাক্টরের চাকায় চাপা পড়ে এক ব্যক্তি মারা। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার হরনি ইউনিয়নর ৮নম্বর ওয়ার্ডের ট্যাংকির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কাউছার উদ্দিন (৫০) উপজেলার হরনি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

হরনি ইউনিয়নের প্রশাসনিক সদস্য মাওলানা আবু ছায়েদ জানান, আজ সকাল থেকে নিহত কাউছার ট্যাংকির রাস্তার মাথায় নিজের একটি ভিটিতে ট্রাক্টরে মাটি এনে ভরাটের কাজ শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাক্টরটি মাটি নিয়ে তাঁর ভিটিতে মাটি আনলোড করতে আসে। ওই সময় ট্রাক্টর চালক তাকে গাড়ির পিছন থেকে সরে যেতে বলে। তিনি ট্রাক্টরের পিছনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ট্রাক্টর চালক পিছনে গাড়ি ব্যাক দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কাউছারের মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত কোন অভিযোগ করেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা