সারাদেশ

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, নাটোর: জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নাটোর সার্কিট হাউজে আগত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। সংঘর্ষের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান একে অপরকে দায়ী করেছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোর সার্কিট হাউজে এমপি শিমুল ও চেয়ারম্যান রমজান গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। আহতদের মধ্যে সাতজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, শহরের চকরামপুরের আব্দুল হামিদের ছেলে সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মনজুরুল ইসলাম(২৮), মল্লিক হাটির আয়েজ উদ্দিনের ছেলে মোঃ মশিউর রহমান (৪৫) ও মোঃ হাবিবুর রহমান চুন্নু (৫২), সদরের পিরজিপাড়ার সাইদ আলীর ছেলে মোঃ শিমুল হোসেন শাহিন (৩৫), বাবুর পুকুরপাড়ের নজরুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৭), চক আমহাটির আবুল খায়েরের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (২৬), এবং মোঃ তোতা মিয়াকে (৫০)।

জানা গেছে, নাটোরের বিবাদমান দুই গ্রুপ সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের শত শত অনুসারী শনিবার বিকেল থেকে সার্কিট হাউজের সামনে অবস্থান নেন।

আরও পড়ুন: আমি সেলিব্রিটি, আর বাদাম বেচব না

এ সময় কেন্দ্রীয় নেতাদের সামনে নিজেদের শক্তি জানান দিতে জেলা আওয়ামী লীগের এই দুই নেতার অনুসারীরা মিছিল করতে থাকে। সন্ধ্যা ৬টার দিকে শফিকুল ইসলাম শিমুল এমপি সার্কিট হাউজে পৌঁছলে উভয় গ্রুপ পাল্টাপাল্টি মিছিল শুরু করে। এক পর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সার্কিট হাউজ মাঠ জুড়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় গ্রুপের ১৫ জন গুরুতর আহত হয়।

এ সময় সার্কিট হাউজে অবস্থান করছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া, সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও শফিকুল ইসলাম শিমুল প্রমুখ।

আরও পড়ুন: বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আওয়ামী লীগ বড় দল এমন ঘটনা তেমন বড় কিছু নয় বলেও মন্তব্য করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা