সারাদেশ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুর্ভোগ

শফিক স্বপন, মাদারীপুর: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীদের যোগাযোগের অন্যতম বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে দুর্ভোগ কমছেই না। পণ্য পরিবহন, যাত্রী দুর্ভোগ লাঘবসহ নানা কারণে চাহিদা থাকলেও সহসাই বাড়ছে না ফেরির সংখ্যা। গত সাত মাস ধরে এ রুটে অচলাবস্থায় সৃষ্টি হয়েছে। বর্তমানে মাত্র ৫টি ফেরি দিয়ে চলছে জরুরি অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পারাপার।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানায়, ২০২১ সালের জুলাই ও আগস্ট মাসে পদ্মায় তীব্র স্রোত অব্যাহত থাকায় পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগে। এতে আহত হন বেশ কয়েকজন যাত্রী। ফেরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় সেতুর পাইল ক্যাপ। এই পরিস্থিতিতে নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে ১৮ আগস্ট দুপুরের পর থেকে এই নৌপথে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। এরপর কয়েক দফায় সীমিত আকারে ফেরি চালু ও বন্ধ করা হয়।

পরে শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ঘাটে স্থান্তরিত করা হয় ফেরিঘাট। কিন্তু ওই রুটের বিভিন্ন পয়েন্টে ডুবোচর জেগে ওঠায় বন্ধই থাকে ফেরি চলাচল। এরপর গত ৭ নভেম্বর থেকে বাংলাবাজার-শিমুলীয়া রুটে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা ৫টি ফেরি দিয়ে জরুরি এ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পারাপার শুরু করা হয়।

তিনি আরও বলেন, ফেরি পারাপারে বন্ধ রাখা হয় পণ্যবাহী ট্রাক ও যাত্রী বোঝাই পরিবহন। গত ৭ ডিসেম্বর থেকে মাঝিকান্দি-শিমুলীয়া রুটে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু হয়েছে। এ রুটে দিনের বেলা ২টি ফেরি ও সন্ধার পর থেকে ৪টি ফেরি দিয়ে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার করা হচ্ছে। আগামী জুনে যেহেতু পদ্মা সেতু চালু হচ্ছে, তাই এরুটে ফেরির সংখ্যা বাড়ানোর আর সুযোগ নেই।

আরও পড়ুন: ফের ট্রলের শিকার শ্রাবন্তী

বাংলাবাজার ঘাটে ঢাকা গামী যাত্রী জাহাঙ্গীর হোসেন বলেন, সামনে ঈদ। এখনও পদ্মা নদী এখন শান্ত। নৌ-চ্যানেলে ডুবোচরে ফেরি আটকে যাওয়ার ভয়ও নেই। তবুও বাংলাবাজার-শিমুলীয়া রুটে পারাপারে ফেরি সংখ্যা না বাড়ানো ও পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস পারাপার শুরু না করায় আমাদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এতো চাহিদার পরেও কেন ফেরি বাড়ছে না, বিষয়টি প্রশ্নবিদ্ধ।

রাজশাহীগামী ট্রাক চালক মফিজুল বলেন, বাংলাবাজার ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। অথচ ঘাটেই বড় বড় ফেরি নোঙর করে রাখা আছে। কিন্তু কোন অজ্ঞাত কারণে ফেরি চলাচল করছে না। তারাও বিষয়টি পরিস্কার করছে না। পদ্মা সেতুর তো নিরাপত্তা রয়েছেই। আশা করবো, শীঘ্রই ফেরির সংখ্যা বাড়বেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

আরও পড়ুন: ভারতে ধর্ষণের হার সর্বোচ্চ

মনির হোসেন নামে এক যাত্রী বলেন, আর কিছু দিন পরেই পদ্মা সেতু চালু হবে, তাই এখন যদি ফেরি সংখ্যা বাড়ানো হয়। তাহলে আমার নির্বিঘ্নে প্রাইভেটকারসহ ছোট যানবাহন নিয়ে পদ্মা নদী পার হতে পারি। কিন্তু কেন যে ফেরির সংখ্যা বাড়ানো হচ্ছে না, বিষয়টি আমাদের কাছে অস্পষ্ট্য। তাই দ্রুত ফেরি বাড়ানোর দাবী করছি।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, পদ্মায় পানির উচ্চতা আগের তুলনায় কমেছে। সেই সাথে স্রোতও আগের চেয়ে কিছুটা কমেছে। তবে আগামী জুনে পদ্মা সেতু চালু হলে এ রুটের তেমন প্রয়োজন থাকবে না। তাই আপাতত আর ফেরির সংখ্যা বাড়ানো হচ্ছে না বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা