সারাদেশ

উলিপুরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধার অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্থগিত কেন্দ্রে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (৩১ জানুয়ারি) স্বতন্ত্র প্রার্থী ওই ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। এর আগে ঘটনাটি ঘটেছে গত রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তবকপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, চতুর্থধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে তবকপুর ইউপি’র তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮ নং কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা করা হয়। পরবর্তীতে আগামী ৭ ফেব্রুয়ারি ওই কেন্দ্রের ভোট গ্রহণের সিদ্ধান্ত নেন নির্বাচন কমিশন।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার উপায়

নির্বাচনের তারিখ ঘোষণার পর রোববার স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম মন্ডল রাজা রিক্সায় করে প্রচার মাইক ওই এলাকায় পাঠায়। প্রচার মাইকটি সরদারপাড়া রেল লাইনের পশ্চিম পার্শ্বে সন্ধ্যায় পৌঁছিলে নৌকা মার্কার সমর্থক ওই এলাকার আওলাদ হোসেন, জহুরুল, নজরুল ও নুর ইসলামসহ কয়েকজন মিলে রিক্সা চালকে হুমকি প্রদান করাসহ প্রচার মাইক ও রিক্সা ভাংচুর করেন।

এ খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী তার ভাইকে ঘটনাস্থলে পাঠালে তাকেও হুমকি দিয়ে মোটরসাইকেলের ট্যাংকিতে লোহার রড দিয়ে আঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ সময় ওই যুবকরা উচ্চস্বরে বলতে থাকে, এখানে নৌকা মার্কা ছাড়া কোন প্রচার-প্রচারণা করা চলবে না, মোটরসাইকেল প্রতীকের মাইকিং চলবে না।

মোটরসাইকেলের কোন লোক এলাকায় আসতে পারবে না। এ ঘটনায় ওই কেন্দ্রে অধিকতর নিরাপত্তা ব্যবস্থাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার স্বতন্ত্র প্রার্থী ওই ইউনিয়নের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন: জাপানে যুদ্ধবিমান নিখোঁজ

উলে­খ্য, স্থগিতকৃত তবকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ নং কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৪শ ৮২। এই ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ১হাজার ৪শ ৯২ ভোটে এগিয়ে রয়েছেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।

তবকপুর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান জানান, আমার কোন সমর্থক মাইক ভাংচুরের ঘটনার সাথে জড়িত নয়। আমি এ ধরনের ঘটনা পছন্দ করি না। তারা নিজেরাই মাইক ও রিক্সা ভাংচুর করে আমার কর্মীদের উপর দোষ চাপাচ্ছেন।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র

তবকপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, যেহেতু বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলার ব্যাপার, সে কারণে উলিপুর থানা প্রশাসনের কাছে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য আবেদনটি পাঠানো হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, ঘটনাটি জেনেছি, তদন্ত চলছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা