সারাদেশ

নাওডোবা ইউনিয়নকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই

মোঃ আল আমিন শাওন, শরীয়তপুর: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী মোঃ আলমগীর হোসেন ঢালী বলেছেন, নাওডোবাকে একটি পরিকল্পিত আদর্শ ইউনিয়ন হিসেব গড়ে তুলতে চাই। এই জন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে জনগণের মনোনীত প্রার্থী মোঃ আলমগীর হোসেন ঢালী জনতার দোয়া ও আশির্বাদ নিয়ে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি গরিব দুঃখী মেহনতী মানুষের বন্ধু হিসেবে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন শাবিপ্রবির উপাচার্য

মোঃ আলমগীর হোসেন ঢালী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। জনপ্রিয় এই ব্যক্তিত্ব অতীতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা সকল দূর্যোগে বিপদে আপদে মানুষের পাশে থেকেছেন।

তাই বিশিষ্ট এই সমাজ সেবক আগামী ৫ বছর চেয়ারম্যান হিসেবে এই ইউনিয়নবাসীর পাশে থাকতে চান। এই জন্য তিনি বিজয়ী হওয়ার লক্ষে ব্যাপক গণসংযোগ করে চলছেন। এছাড়াও তার শুভাকাংখীরাও গণসংযোগ করে চলছেন।

এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন ঢালী বলেন, আমি সারাজীবন নাওডোবা ইউনিয়নবাসীর জন্য কাজ করতে চাই। আমি এই ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম, আছি ও থাকবো। আশাকরি উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য জনগণের ভোটে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো, ইনশাআল্লাহ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা