সারাদেশ

কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (ভারপ্রাপ্ত) বিরুদ্ধে সহকারি শিক্ষক আমিনুর রহমানের করা অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আনোয়ার হোসেন। রোববার (২৩ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের অফিসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এ দাবি করেন।

আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আমিনুর রহমান আমার দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছেন।
তিনি একের পর এক মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছেন। এসব কাজে তাকে সহযোগিতা করছেন সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক
জয়নাল আবেদীন। অথচ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা বিচারাধীন আছে। উক্ত মামলায় তিনি জেলও খেটেছেন। সম্প্রতি তিনি তার দল বল নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন স্বপদে বহাল থাকার জন্য। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয়দের বাধার মুখে ফিরে যান। কিন্তু এখনও তিনি চেষ্টা অব্যাহত রেখেছেন। অভিযুক্ত এ প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফেরাতে স্থানীয় কয়জন ব্যক্তি টাকার লোভে জোর চেষ্টা চালাচ্ছেন।

আরও পড়ুন: ব্যক্তিমালিকানা জমিতে আশ্রয়ণের ঘর নির্মাণের অভিযোগ

তিনি আরও বলেন, আমিনুর রহমান তার অদৃশ্য খুঁটির জোরে বিদ্যালয়ের নিয়ম-নীতিকে কোন তোয়াক্কা না করে একাধিক অপরাধ সংঘঠিত করেছেন। তিনি বিনা দোষে ছাত্রকে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে আহত করেছেন। স্থানীয় এক নারীর শ্লীলতাহানীর চেষ্টাসহ নানা অপকর্ম করেছেন। এসব কারণে এ শিক্ষককে লিখিতভাবে সতর্ক করা হয়। তিনি অভিযোগ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করে নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত দেন। তারপরও তিনি এসব কর্মকাণ্ড অব্যাহত রাখলে সর্বশেষ ২০১৮ সালের ১৯ জুলাই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে।

বিদ্যালয়ের অভিভাবক আতাউর রহমান বলেন, বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে শিক্ষক আমিনুর রহমান উঠে পড়ে লেগেছেন। আমরা স্থানীয় অভিভাবকরা কোনভাবে এটা করতে দেব না। তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহানা ইয়াছমিন জানান, অভিযুক্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। তার স্বপদে বহাল থাকার কোন সুযোগ নাই। শরীর চর্চা শিক্ষক আমিনুর রহমানের বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ পাইনি। তবে দু’একজনের মুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা