সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নির্বাচনে সহিংসতা, গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ মেম্বার প্রার্থীর ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভোট পরবর্তী সহিংসতা এবং গুলিবর্ষনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রুহিয়া থানায় উক্ত মামলা দায়ের করা হয়।

ওসি চিত্তরঞ্জণ রায় বলেন, রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তৌকির আহম্মেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত পরিচয় ৪শ থেকে ৫শ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, সরকারি কাজেব বাধা, প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং এবং পুলিশের উপর লাঠিসোটা দিয়ে আঘাত করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে মালার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এদিকে সহিংসতার ঘটনায় একজনের মৃত্যু ও মামলা দায়েরের পর থেকে এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। সারা আসাননগর এলাকা ঘুরে দেখা যায় শুনসান নীরবতা। ভোটের পরে জয়ের আমেজও সাড়া ওয়ার্ডে লক্ষ্য করা যায়নি।

রাস্তায় কথা হয় স্থানীয় খোরশেদ আলমের সাথে। তিনি বলেন, মামলার খবর শোনা মাত্র এলাকার মানুষের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।মামলা রুজু হওয়ার খবর ছড়িয়ে পড়ায় সাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।

রহিমা বেগম নামের এক শ্রমিক বলেন, ভোটকেন্দ্রের গোলাগুলির ঘটনায় আমার খুব ভয় লেগেছে। এখন মামলার কথা শুনে স্বামী সন্তানদের জন্য চিন্তায় আছি। আমরা গরীব মানুষ। আমাদের একদিন কাজ না করলে খাবার জুটে না। এখন ভোট যেন আমাদের কাল হয়ে দাঁড়ালো। খুব চিন্তায় আছি। আমি অনুরোধ করবো পুলিশ যেন শুধু দোষীদের ধরে নিয়ে গিয়ে শাস্তি দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল ঘোষনা দেওয়ার পরপরই পরাজিত মেম্বার প্রার্থীর লোকজন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিশের উপর আক্রমণ করে। একপর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। তার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রিজাইডিং কর্মকর্তার নির্দেশে গুলি করা হয়। এতে হামিদুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জণ রায় বলেন, নিরপরাধ মানুষদের আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। পুলিশ নির্দোষ কাউকে আটক বা হয়রানি করবে না। তদন্তে যারা অপরাধী বলে প্রমাণিত হবে তাদেরকেই গ্রেফতার করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা