ছবি: সংগৃহীত
সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঘন কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সাত ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় প্রায় ৮ শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।

বুধবার (০৮ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সালাম হোসেন বলেন, মঙ্গলবার মধ্যরাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির দিকনির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সিরিয়াল অনুযায়ী অপেক্ষামাণ যানবাহন পারাপার শুরু হয়েছে। সবশেষ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস, ছোট গাড়ি ও পণ্যবাহী ট্রাক মিলে ৮ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা