ছবি: সংগৃহীত
সারাদেশ

রোহিঙ্গা শিবিরে নভেম্বরে আটক ১৯৩

কক্সবাজার প্রতিনিধি: জেলার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে কমপক্ষে ১৯৩ দুষ্কৃতিকারী আটক হয়েছেন। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও দেশি-বিদেশি অস্ত্র। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এসব তথ্য জানিয়েছে।

১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক জানান, ১৪ এপিবিএন বিভিন্ন রোহিঙ্গা শিবির থেকে নভেম্বরে কথিত আরসা সদস্যসহ ১৯৩ দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। এ সময় ৫৩ হাজার ৫২২ ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা, ৪৩ ক্যান বিদেশি বিয়ার, ৫ বোতল বিদেশি মদ, মাদক বিক্রির নগদ ২ লাখ ৬৮ হাজার টাকা, ২টি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১৪৯টি দেশীয় অস্ত্র, ২০ লাখ টাকার বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। এ ছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৯ হাজার টাকা জরিমানা আদায়, বিভিন্ন মামলার সন্দেহজনক ২১ পলাতক আসামি আটক, রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ করায় ২৭ রোহিঙ্গা নাগরিক আটক, অবৈধ ৫২টি সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ৯টি অটোরিকশা ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা