সারাদেশ

পার্বতীপুরে নিম্নমানের উপকরণে ‘মডেল মসজিদ’ নির্মাণ

নিজস্ব প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে ১২ কোটি ৪৬ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে ‘মডেল মসজিদ’ নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এসএমএইচ অ্যান্ড এইচ ই (জেভি) মিশন রোড, সদর দিনাজপুর নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, উপজেলা পরিষদের পেছনে ‘মডেল মসজিদ’ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু দক্ষ মিস্ত্রি দিয়ে মসজিদ নির্মাণকাজ হচ্ছে না। ঢালাই কাজে মোটা ডোমার বালুর পরিবর্তে লোকাল বালু, নিম্নমানের পাথর ও অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।

ঠিকাদার প্রতিষ্ঠান এসএমএইচ অ্যান্ড এইচ ই (জেভি)'র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান জানান, ইটগুলো পাশের উপজেলা চিরিরবন্দর থেকে আনা হয়েছে। এগুলো গাঁথুনির কাজে ব্যবহার করেছি। শিডিউল মোতাবেক কাজ হচ্ছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, পার্বতীপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কেয়ারটেকার এমএ মোস্তফা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ‘মডেল মসজিদ’ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার নিষেধ করা সত্ত্বেও তারা এই ইট দিয়ে গাঁথুনির কাজ করছে বলে জানান তিনি।

এছাড়া, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ বলেন, বিষয়টি এখন শুনেছি, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক বলেন, ‘মডেল মসজিদ’ নির্মাণ প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই প্রকল্প নিয়ে অনিয়ম মেনে নেয়া যায় না।

অন্যদিকে, দিনাজপুর জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কুতুব আল হোসাইন বলেন, বিষয়টির খোঁজ নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জানানো হবে। আর ঘটনা সঠিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা