সারাদেশ

২১শ কৃষক পেলেন কৃষি উপকরণ 

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে রবি/২০২১-২২ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি এবং কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভার এবং জেলা সদরে চাঁদপুর ইউনিয়নের ২১শ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা দেয়া হয়েছে। এছাড়া ৫ জন কৃষকের মধ্যে অর্ধেক মূল্যে কৃষি যন্ত্রপাতি রিপার, পাওয়ার থ্রেশার ও মেইজ রোলার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে প্রত্যেককে পর্যায়ক্রমে ৫ কেজি মসুর, ২০ কেজি গম, ২ কেজি ভূট্টা, ১০ কেজি চীনাবাদাম, ৫ কেজি মুগ, ৬ কেজি পেঁয়াজ এবং ৮ কেজি করে খেসারি দেয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা