সারাদেশ

২৩ অক্টোবর খুলনায় যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলাকা গুলো হল- সার্কিট হাউস, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে ষ্টেশন, ষ্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজ কোর্ট ও জজ কোর্ট সংলগ্ন আবাসিক এলাকা।

নগরীর ৫ নম্বর মাছ ঘাট, শের- এ বাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্ম সভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মহসিন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১ নম্বর ও ২ নম্বর কাস্টমঘাট, বেড়িবাঁধ, গগন বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও সংলগ্ন আবাসিক এলাকা।

কেডিএ অ্যাভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ি খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাহ বাড়ির মোড় ও সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমান পাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রপাড়া ও সংলগ্ন আবাসিক এলাকা।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ময়লাপোতা মোড় থেকে জিরোপয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। এ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩ / ১১ / ০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত শিডিউল মোতাবেক গল্লামারী-সিটিমেইন এবং সেন্ট্রাল-সিটিমেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটিমেইন ৩৩ কেভি লাইন বন্ধ রাখা হবে। এ সময়ে সিটিমেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯টি ফিডারে পর্যায়ক্রমে ২ ঘণ্টা চালু থাকার পরে ১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা