গাঁজা
সারাদেশ

সিলেটে পৃথক অভিযানে দুই মণ গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিলেটঃ সিলেটের হবিগঞ্জের চুনারুঘাট ও নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ও সোমবার রাতে র‌্যাব-৯ হবিগঞ্জ ও শ্রীমঙ্গল ক্যাম্প পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে চুনারুঘাট উপজেলার চানপুর বাসস্ট্যান্ড এর কাছ থেকে ২০ কেজি গাঁজাসহ রায়হান আহম্মেদ (১৯) নামে এক মাদক কারবিরকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার হাপ্টারহাওর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

একই উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা নামক স্থান থেকে ৩৮ কেজি গাঁজাসহ উবাহাটা গ্রামের ছুরত আলীর ছেলে তারেক মিয়াকে (২২) কে গ্রেফতার করে। এ সময় আরো দুই মাদক কারবারি পালিয়ে যায়।

এদিকে, নবীগঞ্জ উপজেলার আমকোনা এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ চাদপুরের মতলব উত্তর থানার গুচ্ছগ্রামের মৃত লোকমান খানের ছেলে মহরম খানকে (২৬) গ্রেপ্তার করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা