ইলিশ
সারাদেশ

পদ্মায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা 

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর পদ্মায় ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে ২২ দিন দিনের জন্য ইলিশ শিকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৪ অক্টোবর রাত বারোটা থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা যাবে না।

বাঘা উপজেলা মৎস্য অফিস মা ইলিশের প্রজনন নিরাপদ করতে শনিবার সকালে এক মতবিনিময় সভায় মাধ্যমে এ আদেশ জারি করা হয়।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ৪ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশের প্রজনন সময়। এ সময় ডিম ছাড়ার জন্য মা ইলিশ মিঠা পানিতে চলে আসে। মা ইলিশ নির্বিঘ্নে আসা-যাওয়া করার জন্য ২২ দিনের এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া এই দিনে ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুদ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ আদেশ বাস্তবায়ন করবে মৎস্য অফিস, বর্ডার গার্ড, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা