সারাদেশ

বিয়ের আসর থেকে স্কুলে কিশোরী

সান নিউজ ডেস্ক: বিয়ের সব আয়োজন সম্পন্ন। আত্মীয় স্বজন সবাই আসল। এবার অপেক্ষা বরের। বর এলেই কনেকে পাঠানো হবে শ্বশুরবাড়ি। কিন্তু না বর নয়, বিয়ে বাড়িতে হঠাৎ উপস্থিত পুলিশ। পুলিশ আসার সংবাদ পেয়ে বর আর আসেনি বিয়ের আয়োজনে।

বিয়েও হয়নি। বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৪ বছর বয়সী নবম শ্রেণির শিক্ষার্থী। শ্বশুরবাড়ির পরিবর্তে ওই শিক্ষার্থীকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করল চুয়াডাঙ্গা থানা পুলিশ। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের ছাগলাপাড়ায় এই ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, ‘গাড়াবাড়িয়ার ছাগলাপাড়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে আমরা সেখানে যাই। খবর দেওয়া হয় জনপ্রতিনিধি ও স্কুলের শিক্ষকদেরও।

সবাই মেয়ের অভিভাবকের সঙ্গে কথা বলি। মেয়ের পিতা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের লেখাপড়া চালাতে তিনি অক্ষম ছিলেন। তাই মেয়েকে বিয়ে দিচ্ছেন। সব শুনে আমরা মেয়েটির পড়াশোনার যাবতীয় দায়িত্ব গ্রহণ করি।

তাৎক্ষণিকভাবে মেয়েটির দুই বছরের স্কুল ফি, পরীক্ষার ফিসহ বিদ্যালয়ের সব খরচ পরিশোধ করা হয়। এ ছাড়াও তার যাবতীয় শিক্ষা উপকরণেরও ব্যবস্থা করে দেওয়া হয়।

ওসি আরও বলেন, মেয়েটিকে শ্বশুরবাড়ি পাঠিয়ে অভিভাবকরা তার নতুন জীবন শুরু করতে চেয়েছিলেন। আমরা স্কুলে পাঠিয়ে তার নতুন জীবন শুরু করলাম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা