ছবি: সংগৃহীত
সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা এলাকায় সড়কের পাশে বাজার করার সময় ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাবনা-নগরবাড়ি মহাসড়কের শ্রীকোলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উল্লাপাড়ার শ্রীকোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রুবেল (২৫) ও ভ্যানচালক ফরজ আলী (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী।

ওসি শাহজাহান আলী বলেন, সকালে ফরহাদ, রুবেলসহ বেশ কয়েকজন মহাসড়কের শ্রীকোলা মোড়ে বাজার করছিলেন। এসময় পাবনাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এতে আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা