সারাদেশ

অপহরণ করে ৪০ লাখ টাকা চাইলো চাচাত ভাই

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোরের বড়াইগ্রামে আপন চাচাত ভাইকে অপহরণ করে ৪০ লাখ টাকা দাবির অভিযোগে কামরুল হাসান (২৫) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। এছাড়া অপহৃত আট বছরের শিশু আলহাজকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার কামরুল হাসান উপজেলার বাগডোব গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে এবং অপহৃত শিশু কামরুলের চাচা ফাদিল প্রামাণিকের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২১ আগস্ট বেলা ১১টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় আলহাজ। পরদিন ২২ আগস্ট অজ্ঞাত একটি নাম্বার থেকে আলহাজের মুক্তিপণ বাবদ ৪০ লাখ টাকা দাবি করা হয়। এ বিষয়ে ওই দিনই বড়াইগ্রাম থানায় মামলা করেন শিশুটির বাবা ফাদিল প্রামাণিক।

তিনি আরও জানান, এর মধ্যে গত ২২ আগস্ট রাতেই লক্ষীকোল বাজার থেকে অপহরণের হোতা কামরুলকে আটক করে পুলিশ। কামরুল টাকার লোভে এবং বন্ধু রুবেলের পরামর্শে চাচাত ভাইকে অপহরণ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা