বাসায় বসে টিকা নিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান-ছবি : ফেসবুক থেকে নেওয়া
সারাদেশ

এবার বাসায় টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর অনেক মানুষ যখন টিকা পাচ্ছেন না, ঠিক তখন সরকারি বাসভবনে বসেই করোনার টিকা নিলেন জেলার তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে তিনি তানোর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত সরকারি বাসভবনের নিচতলায় বসে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন তৃতীয় শ্রেণির কর্মচারী গিয়ে তার শরীরে টিকা দেন।

তৃতীয় শ্রেণির ওই কর্মচারীর নাম মো. নিশান। তিনি তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুটার। স্টোর থেকে কেন্দ্রে টিকা নিয়ে যাওয়াই নিশানের কাজ। তবে তিনি টিকা নিয়ে গিয়ে উপজেলা চেয়ারম্যানের শরীরে প্রয়োগ করে আসেন। তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না উপজেলা যুবলীগ সভাপতি। আর পুটার নিশানও যুবলীগ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় দুই কিলোমিটার দূরে উপজেলা চেয়ারম্যানের বাসায় গিয়ে টিকা প্রয়োগ করেন তিনি।

মঙ্গলবার রাতে জামিল রহমান নামের এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি দিলে তা ভাইরাল হয়। তবে এ বিষয়ে কথা বলার জন্য ফোন করা হলে ফোন ধরেননি তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

এ বিষয়ে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. বার্নাবাস হাঁসদাক জানান, নিশান একজন পুটার। সে কোনোভাবেই কারও শরীরে টিকা প্রয়োগ করতে পারে না। তার কোনো প্রশিক্ষণও নেই। তার টিকা প্রয়োগ করা ঠিক হয়নি।

আর উপজেলা চেয়ারম্যানকে বাসায় গিয়ে টিকা প্রয়োগ প্রশ্নে তিনি সিভিল সার্জনের সঙ্গে কথা বলতে বলেন। তবে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, এমন কোনো ঘটনা তার জানা নেই। খোঁজ নেবেন, তারপর বক্তব্য দিতে পারবেন।

এর আগে চট্টগ্রামে নিজ ঘরে বসে টিকা নেন এক ব্যক্তি। সেই ছবি তিনি ফেসবুকে শেয়ারের পর তা ভাইরাল হয়। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে পরে তাকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়।

এতে তিনজনের বিরুদ্ধে ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের’ অভিযোগ আনা হয়। পরে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মী বিষু দে’কে চাকরিচ্যুত করে চট্টগ্রাম সিটি করপোরেশন। এছাড়া ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটিও।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা