সারাদেশ

ফগার মেশিনের চেয়ে স্প্রে-তে ভালো ফল

নিজস্ব প্রতিনিধি : মশা নিধনে ফগার মেশিনের চেয়ে স্প্রে-তে ভালো ফল পাওয়া গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক মশা মারার ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর অনুরোধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই গবেষণা করে। মঙ্গলবার (৩ আগস্ট) চবি উপাচার্য ড. শিরীন আখতারের উপস্থিতিতে মেয়রের কাছে গবেষণা কমিটির প্রতিবেদন হস্তান্তর করা হয়।

গবেষক দলের আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মালিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রবিউল হাসান বলেন, সিটি করপোরেশন থেকে আমাদের পাঁচটি নমুনা দেওয়া হয়েছিলো। তারা বর্তমানে যে দুটি ওষুধ ব্যবহার করে, সেগুলোর কার্যকারিতা কম। সেগুলোর কার্যকারিতা স্প্রে মেশিনের মাধ্যমেও নেই, ফগার মেশিনের মাধ্যমেও নেই। এছাড়া তারা আরো নতুন তিনটি নমুনা দিয়েছিলো।

পরীক্ষা করে দেখেছি চসিকের সরবরাহ করা হারবাল জাতীয় লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে মেশিনের মাধ্যমে ব্যবহার করে শতভাগ কার্যকারিতা পাওয়া গেছে। এই ওষুধটি ভালো কার্যকর হয়েছে। বাকি চারটিতে তেমন কোনো কার্যকারিতা পরিলক্ষিত হয়নি।

সরবাহর করা পাঁচটি ওষুধের কোনোটিই ফগার মেশিনে কার্যকর না। আমরা শুধু স্প্রের মাধ্যমেই শতভাগ কার্যকারিতা পেয়েছি। এতে লার্ভা ও মশা মরা যাচ্ছে।

তিনি বলেন, সিটি করপোরেশন যে ওষুধ ব্যবহার করছে, কোম্পানির নিয়ম অনুযায়ী ব্যবহার করে দেখেছি মশার মৃত্যুহার ২০ শতাংশের নিচে। তবে ১০০ গুণ ডোজ বাড়িয়ে দেখেছি ৮০ ভাগের মতো মশা মরে। কিন্তু এত পরিমাণ রাসায়নিক ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিটি করপোরেশনের ব্যবহৃত অ্যাডাল্টিসাইড ও লার্ভিসাইডের সঙ্গে কেরোসিন মিশিয়ে (প্রতি লিটারে ১৬ দশমিক ৯ মিলিলিটার) ফগার মেশিনের মাধ্যমে প্রয়োগের দুই ঘণ্টা পর দেখা গেছে, মশার মৃত্যুহার মাত্র ১৪ শতাংশ। সরাসরি অ্যাডাল্টিসাইড প্রয়োগ করেও মশার মৃত্যুহার ২০ শতাংশ পর্যন্ত পাওয়া গেছে।

আর চসিক ব্যবহৃত লার্ভিসাইডের ক্ষেত্রে দেখা গেছে মশার মৃত্যুর হার ১৬ শতাংশ। আর ১০ গুণ বেশি মাত্রায় রাসায়নিক ব্যবহার করেও লার্ভার মৃত্যুহার হয়েছে ৮৪ শতাংশ।

তবে স্প্রে মেশিনের মাধ্যমে হারবাল জাতীয় লার্ভিসাইড কেরোসিনের সঙ্গে মিশিয়ে (প্রতি লিটারে ১৬ দশমিক ৯ মিলিলিটার) মশার ওপর ছিটানোর পর দেখা গেছে, শতভাগ মশার মৃত্যু হয়েছে। একই প্রক্রিয়ায় হারবাল জাতীয় এডাল্টিসাইড কেরোসিনের সঙ্গে মিশিয়ে (প্রতি লিটারে ১৬ দশমিক ৯ মিলিলিটার) প্রয়োগের দুই ঘণ্টা পর শতভাগ মশার মৃত্যু পাওয়া যায়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা