সারাদেশ

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের নরুন্দি ইউনিয়নে অটোরিকশার ধাক্কায় জান্নাত (৮) নামে এক শিশু প্রাণ হারিয়েছে। জান্নাত ওই ইউনিয়নের বন্দেরবাড়ি গ্রামের বাদশাহ মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে আড়ালিয়া গ্রামে রাস্তা পার হবার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে রাস্তা পার হচ্ছিল জান্নাত। এমন সময় একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গাড়ির নিচে চাপা পড়ে। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ টিপু সুলতান (ইন্সপেক্টর) বলেন, শিশুটিকে চাপা দিয়ে অটোরিকশাটি পালিয়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে মরদেহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা