সারাদেশ

নওগাঁ হাসপাতালে এফবিসিসিআইয়ের চিকিৎসা সামগ্রী 

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ: নওগাঁ সদর হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার, ১০টি ফ্লো-মিটার ও ৩টি হাই ফ্লো-ন্যাজাল ক্যানোলা প্রদান করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন এর নির্দেশনায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে করোনাভাইরাস রোগীদের চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই সব উপকরণ বিতরণ করা হচ্ছে।

রোববার (২৫ জুলাই) দুপুরে জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে সিভিল সার্জন ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা: এবিএম আবু হানিফের কাছে এই উপকরনগুলো হস্তান্তর করা হয়। উপকরনগুলো হস্তান্তর করেন এফবিসিসিআইয়ের পরিচালক ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহারিয়ার রাসেল।

এ সময় নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এমএ খালেক, হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা