সারাদেশ

স্বামীর লাশের উপর আড়াই মাস রান্না করলো স্ত্রী

নিজস্ব প্রতিনিধি,মুন্সিগঞ্জ: তাদের পরকীয়ার কথা জেনে যায় স্বামী। এতেই কাল হয়ে দাড়ালো স্ত্রী। অবশেষে স্বামীকে হত্যা করেন স্ত্রী। এরপর লাশ চাপা দেন রান্নাঘরের মাটির নিচে। স্বামীকে চাপা দেওয়া মাটির ওপরই রয়েছে চুলা। সেখানে বসেই সব ধরনের রান্নাবান্না করতেন স্ত্রী। তাও আবার আড়াই মাস ধরে। শেষমেশ পুলিশের জালে আটকা পড়লেন স্ত্রী। সঙ্গে ধরা পড়েন তার সহযোগীও।

ঘটনাটি মুন্সিগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকার। নিখোঁজের প্রায় আড়াই মাস পর ৫০ বছর বয়সী আরাফাত মোল্লার মাটিচাপা লাশ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১৬ জুলাই) বিকেলে নিজ বাড়ির রান্নাঘরের মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আকলিমা বেগম ও তার সহযোগী মো. রিয়াজকে আটক করা হয়েছে। নিহত আরাফাত মোল্লা রমজানবেগ এলাকার দুখু মাদবরের ছেলে। তিনি শহর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, রান্নাঘরের মাটির নিচে স্বামীর লাশ চাপা দিয়ে চুলায় প্রতিদিন সংসারের সব রান্না করতেন আকলিমা। স্বামী নিখোঁজের অভিযোগ এনে নিজেই থানায় জিডি করেন। পরবর্তীতে মামলাও করেন স্ত্রী। এরপর আরাফাত মোল্লার খোঁজে মাঠে নামে পুলিশ। তবে আকলিমাকে নিয়ে সন্দেহ ছিল তাদের।

আকলিমার পেছনে একজন সোর্সও লাগান মামলার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার ওই সোর্সের সঙ্গে কথা বলেন আকলিমা। হঠাৎ নিজের অজান্তেই স্বামীকে হত্যার কথা বলে ফেলেন। আকলিমার সঙ্গে কথা বলার দৃশ্য গোপনে মুঠোফোনে ধারণ করেন পুলিশের ওই সোর্স।

পরে ভিডিওর ভিত্তিতে একইদিন বিকেল ৫টার দিকে আকলিমাকে আটক করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যমতে নিজ বাড়ির রান্নাঘরের মাটির নিচে থেকে আরাফাত মোল্লার লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকলিমা জানান, রিয়াজের সঙ্গে তার প্রেম চলছিল। বিষয়টি তার স্বামী জানতে পারেন। পথের কাঁটা সরাতে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি। পরিকল্পনা অনুযায়ী আরাফাত মোল্লাকে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীকে হত্যা করেন। পরে লাশ গুম করতে রান্নাঘরের মাটির নিচে চাপা দেন। এসব কাজে তাকে সহযোগিতা করেন রিয়াজ।

এডিশনাল এসপি (সদর সার্কেল) মিনহাজ উল-ইসলাম জানান, ২ মে সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে স্বামী আরাফাত মোল্লা নিখোঁজ হন মর্মে পরদিন সদর থানায় জিডি করেন আকলিমা। এরপর তাকে খুঁজতে থাকে পুলিশ। পরবর্তীতে ৩০ মে দ্বিতীয় দফায় মামলা করেন আকলিমা। মামলাটি পুলিশ বিভিন্নভাবে তদন্ত করতে থাকে। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন নিহতের স্ত্রী নিজেই।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা