সারাদেশ

কর্মহীন পরিবারকে ঈদ উপহার দিলো আলী আজম

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে ও তিতাস পাড়ের নন্দিত নেতা ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সার্বিক সহযোগিতায় অসহায়, দুস্থ, প্রতিবন্ধী দুইশত কর্মহীন পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম।

শুক্রবার ( ১৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা যুবলীগ সভাপতি মো. আলী আজমের নিজ উদ্যোগে ২শত কর্মহীন মানুষের মাঝে এসব ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রত্যেক কর্মহীন মানুষকে চাল-ডাল, সেমাই-চিনি, তেল, আলু,পেয়াজ, আদা-রসুন ও লবণ সহ নগদ অর্থ বিতরণ করা হয়।

যুবলীগ নেতা আলী আজম সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়ন ও সাদেকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এসব খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. নাজমুল হক, সাধারণ সম্পাদক এলেম খান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক খালেদ মিজান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী আলম আরিফ ও উপজেলা যুবলীগ নেতা মনির হোসেন সহ স্থানীয় লোকজন।

আলী আজম বলেন, করোনাকালীন এই দুর্যোগে যখন সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা মানুষের কল্যাণে নিয়োজিত তখনি ষড়যন্ত্রকারী দল বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশ ও মানুষকে ভালোবাসে না, তারা ক্ষমতাকে ভালোবাসে। যাদের ষড়যন্ত্রই মূলশক্তি এবং ক্ষমতায় বিশ্বাসী তারা এই মহামারীর মধ্যেও ষড়যন্ত্র ও মিথ্যাচার চালিয়ে গিয়েছে। তারা চায় করোনা মহামারী আরো ছড়িয়ে পড়ুক, দেশের মানুষ না খেয়ে মারা যাক। এজন্যই দুর্যোগকালীন সময়ে তারা মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার সমালোচনায় লিপ্ত থেকেছে।

যুবলীগের নেতাকর্মীদের বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি, শেখ হাসিনার মানব কল্যাণের রাজনীতি। কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগের নেতাকর্মীদের মানব কল্যাণ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। কোরবানির ঈদের পর আবার লকডাউন আসবে এই লকডাউনে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা সারাদেশের অসহায় মানুষের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আমাদেরকে অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়ে রেখেছেন। এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা