সারাদেশ

রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের র‌্যাবের সহায়তা

সাননিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে রূপগঞ্জের ভূলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক পরিবারের মাঝে এই মানবিক সহায়তা দেন তিনি।

এসময় র‌্যাব ডিজি বলেন, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫২ জনকর্মী নিহত হন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তিনি বলেন,এ ঘটনায় উদ্ধার কার্যক্রমে সার্বিক নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখেছে র‌্যাব। নিয়মিত আভিযানিক কাজের পাশাপাশি র‌্যাব এ ধরনের দায়িত্ব সব সময় পালন কওে আসছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে সরকারি তিনটি সংস্থা যথাক্রমে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে।

র‌্যাব ডিজি বলেন, চলমান করোনা মহামারিতে র‌্যাব বিভিন্ন সময়ে সারাদেশে ক্ষতিগ্রস্ত অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছে। র‌্যাব মানবিক বিপর্যয় রোধে আগ্নিকান্ডের ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে চায়। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ আমরা হতাহত এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক সহায়তার জন্য উপস্থিত হয়েছি।

তিনি বলেন, আজকে বাংলাদেশ বিশ্বের বুকে অর্থনৈতিক শক্তি হিসেবে মাথা তুলে দাড়িঁয়েছে। যাদের ঘামে, শ্রমে আমাদের এই উন্নতি তাদের প্রতি আমাদের আরও যতœবান হতে হবে। এসময় তিনি সংশ্লিষ্ট সবাইকে যার যার অবস্থান থেকে দেশ এগিয়ে নিয়ে যেতে কাজ করার আহবান জানান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা