সারাদেশ

কিশোরগঞ্জে ইয়াবাসহ নারী গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবাসহ মোছা. নিয়াশা মনি (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৪ জুলাই) দুপুরে ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড় ফুলকলি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিয়াশা মনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ফেকামারা গ্রামের জালাল মিয়ার স্ত্রী। সে দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত বলে জানিয়েছেন ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল ভৈরব বাসস্ট্যান্ড দূর্জয় মোড় ফুলকলি দোকানের সামনে অভিযান চালিয়ে এই মাদক কারবারিকে আটক করে।

এ সময় তাকে তল্লাশি করে ৭৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। জব্দকৃত ইয়াবা এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা