সারাদেশ

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা

নিজস্ব প্রতিনিধি,গাইবান্ধা: গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে নেশার টাকা না পেয়ে সোমবার (১২ জুলাই) রাতে নিজের মা খাতিজা বেগমকে পেটে বুকে লাথি মেরে আহত করেন ছেলে সাজ্জাদুল হক শাওন (২২)। সেই রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাতিজা বেগম মারা যান।

আজ বুধবার (১৪ জুলাই) সকালে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সাজ্জাদুল হক শাওনকে তার বাড়ির সামনের রাস্তা থেকে গ্রেফতার করেছে।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, গ্রেফতারকৃত সাজ্জাদুল হক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সাদেক ও তার মা খাতিজা বেগমকে সে প্রায়ই নেশার টাকার জন্য মারপিট করত।

সোমবার রাতেও সে মাদকাসক্ত অবস্থায় ছিল। সেসময় মা খাতিজা বেগমকে ঘুমন্ত অবস্থায় ডেকে তুলে ৫০ টাকার জন্য জোরজবরদস্তি করতে থাকেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মায়ের পেটে বুকে এলোপাতাড়ি লাথি মারতে থাকেন শাওন। এতে গুরুতর আহত মা খাতিজা বেগমকে হাসপাতালে নিলে গভীর রাতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) তার বাবা সাজ্জাদুল হক শাওনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন'। সাজ্জাদকে থানায় হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা