সারাদেশ

যমুনার পানি বৃদ্ধি, শতাধিক পরিবার পানিবন্দি 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে করে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুনেরগাতী এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার।

পানি বৃদ্ধির কারণে টিউবওয়েল, টয়লেট, পাট, আখ ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। গবাদিপশু নিয়ে পড়েছে বিপাকে। সংকট দেখা দিয়েছে গো-খাদ্যেরও।যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে এসব এলাকার নিম্নাঞ্চলের মানুষ পড়েছেন বিপাকে। বাড়ির চারপাশে পানি থাকায় ছোট ছোট শিশু নিয়ে চিন্তায় দিনাতিপাত করছেন তারা।

এদিকে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের (হাট পয়েন্টে) ৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।সোমবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পানিবন্দি জলি খাতুন, সোনাবানু ও মাহমুদা খাতুন বলেন, বাড়ির চারপাশে পানি থাকায় সব সময় জ্বর, ঠান্ডাসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে আমাদের। এছাড়াও চলাচলের ব্যাপক সমস্যা।পানিবন্দি মানুষগুলোর চলচলের একমাত্র ভরসা নৌকা। পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদী তীরবর্তী এলাকার মানুষগুলো আশ্রয় নিচ্ছেন ওয়াপদা বাঁধে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা