সারাদেশ

লক্ষ্মীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে শিক্ষক নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে যুবলীগ নেতা সুমন হোসেন বাদশা কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কে দল থেকে বহিষ্কার করা হবে না, ২৪ ঘণ্টার মধ্য জবাব দেওয়ার জন্য কারণ দর্শানর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (১০জুলাই) সন্ধ্যায় দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন হোসেন বাদশা কাজির দিঘির পাড় স্কুলের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ও খিলবাইছা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেনকে স্থানীয় দালাল বাজারে সন্ধ্যায় লাঞ্ছিত করেন। এ খবর পাওয়ার সাথে সাথে তাথক্ষনিকভাবে জেলা যুবলীগের সভাপতি এ ব্যবস্থা গ্রহণ করেন। আর এই ঘটনায় কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেন জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

জেলা যুবলীগ সভাপতি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লক্ষ্মীপুর জেলা শাখা একটি সুশৃঙ্খল সগঠন, যারা মানবতার জন্য কাজ করেন। বাদশা দুজন সম্মানিত শিক্ষককে লাঞ্ছিত করেন। তাই বিরুদ্ধে ২৪ ঘণ্টার বিরুদ্ধে উপযুক্ত জবাব না দিতে পারলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে লক্ষ্মীপুরের রায়পুরে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় হামলা ও টাকা লুটের অভিযোগ ওঠে সুমন হোসেন বাদশার বিরুদ্ধে। সে সময় বাদশা টাকা লুটের বিষয়টি অস্বীকার করে বলেন, যুবলীগ করার কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হচ্ছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা