সারাদেশ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহায়তা প্রদান 

নিজস্ব প্রতিনিধি,খাগড়াছড়ি: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোর লকডাউন। এ পরিস্থিতিতে দীঘিনালায় শতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৯ জুলাই) সকালে দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনায় ক্ষতিগ্রস্ত শতাধিক কর্মহীন ও দুস্থ পাহাড়ি এবং বাঙালী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ।

ত্রাণ সামগ্রীর মধ্যে জনপ্রতি ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম লবণ প্রদান করা হয়।

ক্যাপ্টেন সিয়াম আহমেদ বলেন, করোনা মহামারীর মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দীঘিনালা জোনের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভবিষ্যতেও এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা