সারাদেশ

গাজিপুরে পোশাক-শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের লক্ষ্মীপুরা এলাকায় একটি পোশাক কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে স্টাইল ক্রাফট লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকরা এসময় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, মার্চ থেকে বেতন বকেয়া রয়েছে। তার মতো অনেক কর্মকর্তার কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের একাধিক তারিখ দিলেও পরিশোধ করেনি। সর্বশেষ ৭ জুলাই তাদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেদিন বেতন দেয়নি। বৃহস্পতিবার সকালে আবারও কর্মকর্তারা তাদের বকেয়া বেতন দাবি করলে তা পরিশোধ না করে কর্তৃপক্ষ আবার ১৫ জুলাই তাদের বকেয়া পরিশোধের তারিখ ঘোষণা করে।

এতে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে সকাল ১০টার দিকে তারা পাশের গাজীপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। শুধু এ বছরের নয়, কারও কারও গত বছরেরও কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। একই সমস্যা শ্রমিকদের বেতন নিয়েও। এ সময় তাদের দাবির সঙ্গে কারখানার কিছু শ্রমিকও একাত্মতা ঘোষণা করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, বৃহস্পতিবার সকলে কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা কাজে যোগদান করেন। এর কিছুক্ষণ পরই কারখানার ৬০০-৭০০ কর্মকর্তা তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে কারখানার মালিক সেখানে আসলে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে কারখানা চত্বরে নেয়া হয়।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. সুজাউদ্দিন আহমদ জানান, কারখানার ৬০০-৭০০ জন কর্মকর্তার কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। ৭ জুলাই তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দেয়া হলেও করোনার কারণে তা পরিশোধ করা সম্ভব হয়নি। তাই ১৫ জুলাই তা পরিশোধের আশ্বাস দিলে তারা না মেনে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা