সারাদেশ

‘নোয়াখালীতে অপরাজনীতির হোতারা ঐক্যবদ্ধ’

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, নোয়াখালীতে অপরাজনীতির হোতারা ঐক্যবদ্ধ হয়েছে। তারা যদি কমিটি দিতে পারে তাহলে আমি কেন কমিটি দিতে পারব না।

বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টায় ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, যেহেতু গত সম্মেলনের কমিটির অনুমোদন আসেনি, সেহেতু গঠনতন্ত্র মোতাবেক আগের কমিটি বহাল থাকবে। আগের কমিটি বহাল থাকলে আমি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। আমি নেত্রী শেখ হাসিনার কাছে কমিটির সুপারিশ করতেই পারি।

তিনি বলেন, কেউ নোয়াখালীর দিকে তাকায় না। সম্মেলনের এক বছর সাত মাস হয়ে গেছে অথচ কমিটির অনুমোদন আসে না। এর কারণে আগের কমিটিও নিষ্ক্রিয় তাই কোনো মিটিং আলোচনা হয় না। দেশে এ সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো উদ্যোগ নেওয়া হয় না।

কাদের মির্জা আরও বলেন, জেলা আওয়ামী লীগের কমিটির বিষয়ে আমার দেওয়া প্রস্তাবনায় ত্রুটি থাকতেই পারে। আপনাদের যদি মন মতো না হয় তাহলে আপনারাও প্রস্তাবনা পাঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী যাদের পছন্দ হবে তাদের নিয়ে কমিটি দেবে। এতে আমার কোনো আপত্তি থাকবে না। তবে আমি নোয়াখালী জেলা আওয়ামী লীগের রাজনীতির গুণগত পরিবর্তন চাই।

আবদুল কাদের মির্জা আরও বলেন, এই ছেলে (একরামুল করিম চৌধুরী) বলে আমরা রাজাকার পরিবারের সন্তান। সে কীভাবে এ কথা বলতে পারে। আমরা রাজাকার পরিবারের সন্তান কি-না এই তথ্য নেত্রীর কাছে আছে। আবার এই এলাকার জনগণের কাছে আছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। ওই পৌরসভায় তৃতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা