সারাদেশ

পদ্মায় ভাসছে ভারতীয়দের মরদেহ

নিজস্ব প্রতিনিধি : পদ্মায় ভেসে আসছে ভারতীয়দের মরদেহ। রাতের অন্ধকারে গলিত এসব মরদেহ ভেসে যাচ্ছে মাঝ পদ্মা দিয়ে। রোববার (২৭ জুন) দুপুর ১টার দিকে রাজশাহীর চারঘাটে বড়াল নদীর জলকপাটে আটকে থাকা এমনই একটি মরদেহ উদ্ধার করে নৌপুলিশের চারঘাট ফাঁড়ি।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক ও নৌপুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম। তিনি বলেন, অন্তত মাসখানেক আগে মৃত্যু হয়েছে তার। মরদেহ গলে যাওয়ায় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে করোনায় মারা যাওয়া মরদেহ ভারত থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা