সারাদেশ

৩০ টাকায় মিলছে ভাত মাছ সবজি ডিম 

সাননিউজ ডেস্ক: আজকাল ভাত,মাছ,সবজি বা ডিম কিনতে গেলে গুনতে হবে অনেক টাকা। কিন্ত এমন এক স্থান আছে যেখানে মিলছে ৩০ টাকায় ভাত,মাছ,সবজি বা ডিম। বলছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে একটি দোকোনের কথা।

নেই বসার চেয়ার, নেই কোনো টেবিল, নিজে পাকুশি ও নিজেই পরিবেশন করে খাবার বিক্রি করে থাকেন তিনি। স্বল্প দামে খাবার হওয়ায় এখানে স্বাচ্ছন্দে মাটিতে বসে খোলা আকাশের নিচে খাবার খেয়ে থাকেন অসহায় হতদরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের লোকজন।

করোনার প্রদুর্ভাবের কারণে হঠাৎ করে বুধবার থেকে পূর্বাঞ্চল রেলপথে আন্তঃনগরসহ মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে যায় নারী হোটেল ব্যবসায়ীরা। কারণ এখানে মূলত ট্রেন নির্ভর চলে এসব হোটেল ব্যবসা।

স্থানীয় বেশ কয়েকজন নারী দীর্ঘ দিন ধরে এ ব্যবসা করে আসছেন। কিন্তু ট্রেন না থাকায় লোকজন ও আসা যাওয়া কমে যাওয়ায় তাদের এ ব্যবসা বন্ধের উপক্রম হয়েছে।

এদিকে বুধবার দুপুরে রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন নারী ভাত, ডিম, সবজি তরকারি নিয়ে মাটিতে বসে আছেন। খোলা আকাশের নিচে হোটেলে ক্রেতা নেই বললেই চলে। ফলে তাদের রান্না করা খাবার নিয়ে বিপাকে পড়ে যান।

ভাত বিক্রেতা হালিমা বেগম জানান, প্রতি দিনের ন্যায় সকাল ১০টার দিকে ভাত, সবজি, মাছ রান্না করে বিক্রির জন্য রেলওয়ে স্টেশনে আসেন। মানুষের আনাগুনা কম থাকায় জানতে পারেন পূর্বাঞ্চল রেলপথে চট্রগ্রাম-সিলেট রেলপথে দুটি ট্রেন ছাড়া বাকী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এই কথা শোনার পর তার মাথায় হাত পড়ে। দুপুর দুইটা পর্যন্ত তার বিক্রি হয় ১০০ টাকার মতো। তিনি বিক্রির জন্য ৫ কেজি চালের ভাত, ডিম, মাছের তরকারি এখন তিনি কি করবেন বুঝতে পারছেন না।

তিনি আরো জানান, ট্রেন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত ৭০০ থেকে ৮০০ টাকা বিক্রি হয়। কিন্তু ট্রেন চলাচল বন্ধ হওয়ায় তাদের অনেক ক্ষতি হয়েছে।

সুফিয়া বেগম বলেন, সকালে বাজার করতে এসে শুনতে পান আজ থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে। তাই তিনি বাজার করেছেন কিন্তু কোনো খাবার বিক্রির জন্য তৈরি করেননি। ভাত বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকলে তাদের চলা খুবই কষ্ট হবে বলে জানান।

খোঁজ নিয়ে জানা যায়, দেশের পূর্বাঞ্চল রেলপথের এ জংশন স্টেশনে ২২টি আন্তঃনগরসহ মেইল ও লোকাল ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। ওইসব ট্রেন দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন হাজার হাজার যাত্রী ভ্রমণ করে থাকেন। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করায় ট্রেন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়ে।

স্টেশন এলাকায় চানাচুর বিক্রেতা কাশেম মিয়া জানান, ট্রেন চলাচল করলে তাদের বিক্রি ভালো হয়। কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় চানাচুর নিয়ে পুনরায় বাড়িতে চলে যাচ্ছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা