সারাদেশ

গোপালগঞ্জে ব্যক্তিকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ মে) ভোর রাতে জেলা শহরের মোহাম্মদপাড়ার একটি ভাড়া বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মালেকা একাডেমি স্কুলের পাশে সাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয়তলা ভাড়া নেন খাদিজা বেগম নামে এক নারী। পরে ওই নারী সাইফুল ইসলামকে স্বামী পরিচয়ে বাসায় ওঠান। এরপর থেকে তাদেরকে আর দেখা যায়নি।

বাসা থেকে গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে বাথরুম থেকে সাইফুল ইসলামের জবাই করা গলিত মরদেহ উদ্ধার করেন।

তিনি আরো বলেন, গত ৪/৫ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করা হতে পারে বলে ধারণা। তার শরীরের বিভন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা