সারাদেশ

 সরকারি কাজ না করেই বিল উত্তোলন  

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে ২০২০-২১ অর্থ বছরের দুটি প্রকল্পে কোন কাজ না করে বিল উত্তোলন করে নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে তিন ইউপি সদস্যের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

সরজমিনে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঈশান গোপালপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এর মধ্যে দুটি প্রকল্পে কোন কাজ না করে ১ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করে সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি/সম্পাদক নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন। দেখা যায়, আরিফ বাজার মাদ্রাসা থেকে আয়নাল হক মাস্টারের বাড়ি পর্যন্ত একটি রাস্তায় মাটি ফেলার কাজ করার কথা থাকলেও সেখানে কোন প্রকার কাজ করা হয়নি।

স্থানীয়রা জানান, রাস্তায় এক কোদাল মাটিও ফেলা হয়নি। অথচ এ কাজ দেখিয়ে ৬০ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন কাজের সাথে সংশ্লিষ্ট ইউপি সদস্য কবির মল্লা। জানা গেছে, অন্য রাস্তার ছবি তুলে তা বিলের সাথে জমা দিয়ে ঈদের আগেই টাকা তুলে নেওয়া হয়েছে।

অপরদিকে একই ইউনিয়নের লক্ষীদাসের হাট থেকে বিষ্ণুপুর মাদ্রাসা পর্যন্ত ইটের ফ্লাট সোলিং রাস্তা ও মেরামত এবং কালভার্ট পুনঃনির্মাণের কাজ করার কথা থাকলেও কোন কাজ না করেই ১ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

লক্ষীদাস হাট এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তা ও কালভার্ট পুনঃনির্মাণের কোন কাজই করা হয়নি। অথচ তার বিল তুলে নেওয়া হয়েছে। এ কাজের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল করিম বাচ্চু ও লিটন বিশ্বাস সেকেন সমস্ত টাকা আত্মসাত করেছেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে মেম্বার কবির মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য না। যে জায়গায় রাস্তা করার কথা সে জায়গার মালিক রাস্তা করতে না দিলে আমি কিছুটা সামনে গিয়ে রাস্তা করেছি। উপজেলা থেকে পিআইও ম্যাডাম এসেছিলেন, দেখে গেছেন। আমি বলেছি যে জায়গায় করার কথা সেখানে না করে আমি অন্যায় করেছি। আমি দ্রুতই নির্ধারিত জায়গায় রাস্তাটি করে দিবো।

এ বিষয়ে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নাহার বেগমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, কবির মোল্লা রাস্তার কাজ সম্পূর্ণ করেছেন তবে নির্ধারিত জায়গায় করেননি। তাকে আগামী রোববারের মধ্যে নির্ধারিত জায়গায় রাস্তার কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অন্য যে কাজটি রয়েছে সেটাও তারা দ্রুত সম্পন্ন করবেন বলে জানিয়েছে।

এ বিষয়ে ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু বলেন, দুটি কাজ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আমার উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনার সত্যতা মিললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা বলেন, দুটি প্রকল্পে কোন কাজ না করে বিল উত্তোলনের বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্তের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে যে তিনজন মেম্বারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা