সারাদেশ

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার ফুলতলায় সড়ক দুর্ঘটনায় রিন্টু (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (১৭মে) সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার দামোদার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে ট্রাক ও মাহেন্দ্রার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ফুলতলা উপজেলার দামোদার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে যশোর গামী ট্রাকের সাথে খুলনা মুখি মাহিন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাহেন্দ্রা দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে মাহেন্দ্রার যাত্রীসহ ৭ জন গুরুতর আহত হন। পরে আহতদের প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেওয়ার পথে রিন্টু নামের একজনের মৃত্যু হয়। তিনি যশোরের কোতয়ালী থানার শেখবাটি গ্রামের মতিয়ারের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন, আঃ রহমান (৩০), জামাল (৩৫), তাসনিম (০৭), খোকন (৩৫), ফয়সাল (৩০) ও মামুন (৩০)।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মাহেন্দ্রাকে ধাক্কা দেওয়ায় এ দুর্ঘটনাটি ঘটে। পরবর্তীতে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা