সারাদেশ

অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির ইটভাটা মালিক

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে ইটভাটার মাটি রাস্তার উপর পড়ে কাদা হয়ে ডিম ভর্তি একটি শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু গাড়ি উল্টে যাওয়ায় ঘটনা ঘটে। পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ দেয়া জন্য ইটভাটা মালিককে ডাকা হলে তিনি অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদলাতের সামনে হাজির হন।

অস্ত্রসহ হাজির হওয়ায় ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। মঙ্গলবার (০৪ মে) উপজেলার দামুড়হুদায় এই ঘটনা ঘটে

ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক সড়কের ওপর ইটভাটার মাটি পড়ে থাকায় যান চলাচলে সমস্যা হচ্ছিল। বৃষ্টির পানিতে কাদা হলে পিচ্ছিল সড়কে বেশ কিছু দুর্ঘটনা ঘটে। এর মাঝে একজন ডিম ব্যবসায়ী শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুতে ডিম নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। যানটি উল্টে সব ডিম নষ্ট হয়ে যায়। পথচারীরা এই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ডিম ব্যবসায়ীর দুরবস্থার ঘটনা জেনে সেখানে যান দামুড়হুদার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিং। তিনি সড়কের ওপর মাটি ফেলে রাখায় রাজা ব্রিকসের মালিক ইকবাল মাহমুদ টিটোকে তলব করেন। ভাটা মালিক টিটো তার ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র নিয়ে উপস্থিত হন ।

ভ্রাম্যমাণ আদালত ক্ষতিপূরণ হিসেবে ডিম ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা দিতে ইটভাটা মালিককে নির্দেশ দেয়। গাড়িচালক ও সহযোগীকেও ৫০০ টাকা করে দিতে বলা হয়।

সেই সঙ্গে ভাটা মালিকে চারটি শর্তজুড়ে মুচলেকা নেয়া হয়। রাস্তা পরিষ্কার রাখা, রাস্তার পাশের ইট সাত দিনের মধ্যে সরিয়ে ফেলা ও ইটভাটার মাটি পরিবহনের সময় পলিথিন বা চটের বস্তা ব্যবহারের শর্ত দেয়া হলে মালিক তা মেনে নেন।

ভ্রাম্যমাণ আদালতে অস্ত্র দিয়ে হাজির বিষয়ে জানতে চাওয়া হলে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, বিষয়টি আমার নজরে এসেছে। লাইসেন্স করা অস্ত্র জনসন্মুখে প্রদর্শন করা যাবে না। নিরাপত্তার জন্য বাড়িতে কিংবা গাড়িতে রাখা যাবে। এ ঘটনায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারীকে শোকজ করা হবে। প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হতে পারে।

ইটভাটা মালিক ইকবাল মাহমুদ টিটো জানান, অস্ত্রের লাইসেন্স দেয়ার সময় নিজের অস্ত্র নিজেই বহন করার কথা বলা হয়েছে। অস্ত্র কারও হাতে দেয়া যাবে না। প্রয়োজনে নিজেই গুলি চালাতে হবে, এটাই আইন। এ ঘটনায় আইন লঙ্ঘন করা হয়নি বলে আমি মনে করি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা