সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে মাছিহাতা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি।

অনুষ্ঠানে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন হক পাভেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম,এ, এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, আইসিটি সম্পাদক মজিবুর রহমান খান, মাছিহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
কামরুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলাইমান ভুইয়া, মাছিহাতা কমিউনিটি পুলিশের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী।

পরে অতিথিবৃন্দ এলাকার সুবিধা বঞ্চিতদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেন।

এই কার্যক্রমের আওতায় মাছিহাতা ইউপির ১৭শ ৭৬ জন সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিএফ এর ঈদ উপহার হিসেবে নগদ ৪৫০ টাকা করে ৭লাখ ৯৯ হাজার ২শ টাকা দেয়া হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা