সারাদেশ

হবিগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় রোড ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তালুকহগড়াই-মড়রাগামী রাস্তায় ২নং ব্রীজের নিচ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার ভাটি শৈলজুড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে রনি মিয়া (২৭), শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ওসমান আলীর ছেলে নাছিম মিয়া (৩৫), পুরাসুন্দা গ্রামের আলমগীর মিয়ার ছেলে সুজন মিয়া (২৮)।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অজয় চন্দ্র দেব জানান- ডাকাতরা মড়রা এলাকাসহ ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির করার জন্য মড়রাগামী রাস্তায় ২ নং কালভার্টের নিচে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে স্টিলের তৈরি ধারালো টিপ ছুরি, ধারালো রামদা, লোহার তৈরি ছোরা, লোহার তৈরি চিমটি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা