সারাদেশ

অর্থ আত্মসাৎ, নারী হিসাবরক্ষকের বিরুদ্ধে মামলা

শরিফুল ইসলাম, নড়াইল : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নড়াইল সদর হাসপাতালের হিসাবরক্ষক ও এক সময়ের বিএনপির প্রভাবশালী নারীনেত্রী জাহান আরা খানম লাকি ওরফে বড় ভাবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হাসপাতালের ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মাসাতের ঘটনায় বুধবার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ৩৪টি জাল চালানে ৪৮ লাখ ১৭ হাজার ৯১২ টাকা আত্মসাতের অস্তিত্ব উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সদর হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা খানম লাকিকে দায়ী করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, বিএনপিসহ চারদলীয় জোট সরকারের সময়ে জাহান আরা খানম লাকির নির্দেশে হাসপাতালের টেন্ডার, ডাক্তারি সার্টিফিকেট, অভ্যন্তরীন বদলিসহ সব কিছুই চলত। এই বিএনপি নেত্রী আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর রং পরিবর্তন করে সরকারি দলীয় স্থানীয়দের ম্যানেজ করেই আছেন বহাল তবিয়তে। নড়াইলের সকলের কাছে তিনি বড় ভাবি নামেও পরিচিত।

জাহানারা খানম লাকি শহরের আলাদাতপুর এলাকার জেলা বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডলের ওরফে বড় ভায়ের স্ত্রী।

অপরদিকে এ ঘটনায় ফের নতুন করে খুলনা বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. স্বপন কুমার কুন্ডুকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট কমিট গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহান আরা খানম লাকির বিরুদ্ধে ২০১৯ সালের ১৮ জুলাই থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্তু হাসপাতালের রোগীদের কাছ থেকে ৯টি বিষয়ের ওপর ইউজার ফি গ্রহণ করেন। ২১ মাসের ৭০ লাখ টাকা সোনালী ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তের জন্য সদর হাসপাতালের ৫ চিকিৎসককে সদস্য করে গত ৭ এপ্রিল একটি তদন্ত কমিটি গঠিত হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে ৪৮ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে বলে জানানো হয়।

তদন্ত কমিটির সদস্য সচিব ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)ডাঃ আ.ফ.ম মশিউর রহমান বাবু বলেন, তদন্ত প্রতিবেদনে ৩৪টি জাল চালান এবং ৪৮ লাখ ১৭ হাজার ৯১২টাকা আত্মসাৎ হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে এবং এ ঘটনায় হাসপাতালের হিসাবরক্ষক জাহান আরা লাকিকে দায়ি করা হয়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর শাকুর বলেন, ৪৮ লাখ ১৭ হাজার ৯১২টাকা আত্মসাতের ঘটনায় বুধবার সদর থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-৬৫৩, তারিখ: ১৪ এপ্রিল২০২১।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইলিয়াছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর টাকা আত্মসাতের ঘটনায় একটি অভিযোগ পাঠিয়েছেন। বিষয়টি দুর্নীতি সংশ্লিষ্ট হওয়ায় আমরা এটিকে জিডি হিসেবে গ্রহণ করে অভিযোগটি দুদুকে পাঠিয়েছি।

সান নিউজ/আরএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা